উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৭:০৮ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক চাপে থাকা মস্কো বিশ্বজুড়ে বন্ধু খুঁজে বেড়াচ্ছে। সেই লক্ষে ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) হতে যাওয়া বৈঠকে অংশ নিতে এবার ঢাকায় আসার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ঢাকায় সের্গেই লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামী ২২ ও ২৩ নভেম্বর সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংগঠনটির বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও এ বৈঠকে যোগ দেবে আইওআরএর ডায়ালগ অংশীদাররা। এবারের বৈঠকে আইওআরএর ডায়ালগ অংশীদার হিসেবে যোগ দিতে ২৪ নভেম্বর ঢাকা আসার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা-সংক্রান্ত আলোচনাও হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানান, ঢাকায় এ বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৈঠকে ডায়ালগ অংশীদারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...