প্রকাশিত: ০১/১০/২০১৭ ২:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৯ পিএম

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য
কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুম আবুল হোসেন দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে ও ব্যবসায়ী বন্ধু এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র অন্যতম কেন্দ্রীয় নেতা আনছার হোসেনের এর পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন, সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও বনপার সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি সহ নির্বাহী কমিটির সকল সহ সভাপতি, সম্পাদক মণ্ডলী এবং সদস্য ।

বনপার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে, মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন মরহুমের পরিবারকে এ শোক সইবার তৌফিক দান করেন।

সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি বলেন আমাদের সহকর্মী ও ভাই আনছার হোসেনের এই দুরসমায়ে আমাদের কক্সবাজার জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মানসিক শক্তি বাড়াতে তার পাশে থাকতে অনুরোধ করছি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...