প্রকাশিত: ২০/১১/২০২১ ৮:২৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ এক বছরের মধ্যে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় এক বছরের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে জনাকীর্ণ কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। তিনি এখানে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রায় ১৮,৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছি… আমরা এই মাসে তাদের (দ্বীপে) স্থানান্তর পুনরায় শুরু করব।’ ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর মিয়ানমারের ওপর চাপ বাড়বে বলে উল্লেখ করে ড. মোমেন আশা প্রকাশ করেন যে, মিয়ানমার ধীরে ধীরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় মিয়ানমারের ওপর চাপ বাড়বে।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগ নেতারা এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও অধ্যাপক এম জাকির হোসেনসহ অন্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। সুত্র: বাসস

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer