প্রকাশিত: ২১/১২/২০২০ ৬:৩৯ পিএম

বিশেষ প্রতিবেদক::
বঙ্গোপসাগরে জাহাজের ইঞ্জিন বিকল হওয়ায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা (আজ) সোমবার একই জাহাজে করে কক্সবাজারের টেকনাফে ফিরছেন। বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিন জেটি থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে এসটি শহীদ সালাম টেকনাফের উদ্দেশে রওনা করে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন রাসেল।

গতকাল রোববার ইঞ্জিন বিকল হয়ে ২০৫ জন পর্যটকসহ বঙ্গোপসাগরে আটকা পড়েছিল সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী এসটি শহীদ সালাম। আড়াই ঘণ্টা সাগরে আটকা থাকার পর জাহাজটির যাত্রীদের স্পিডবোট ও ট্রলারে করে সেন্ট মার্টিনে ফেরত নেওয়া হয়। তবে জাহাজটি সারা রাত সাগরে নোঙর করা অবস্থায় ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর পর্যটকদের নিরাপদে সেন্ট মার্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এখন জাহাজটির নষ্ট হয়ে যাওয়া গিয়ারের মোটর বক্স মেরামত করা হয়েছে। অন্য পর্যটকদের নিয়ে জাহাজটি টেকনাফ আসছে।

জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার জাহাজটি সেন্ট মার্টিন থেকে টেকনাফ যেতে পারেনি। জাহাজের পর্যটকদের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। জরুরি কাজ থাকায় ৩৫ জন পর্যটককে স্পিডবোটের মাধ্যমে সকালে টেকনাফে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। রাতেই চট্টগ্রাম থেকে টেকনিশিয়ান এনে সকালের দিকে জাহাজের গিয়ার বক্স মেরামত করা হয়েছে। পর্যটকদের অনুরোধে আজ সোমবার বিকেলের দিকে আটকে পড়া ১৭০ জনকে নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন ছেড়েছে।

ওই জাহাজে থাকা রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী সাদেকুর রহমান মুঠোফোনে বলেন, জাহাজটির ইঞ্জিনের সমস্যা হওয়ায় গতকাল সেটি ফিরতে পারেনি। তবে জাহাজ কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer