প্রকাশিত: ০৩/১০/২০২০ ৯:০৩ পিএম

বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটের (এমপিএম) অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ টহল ও দ্বিপাক্ষিক মহড়া।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এ যৌথ টহল ও মহড়া শরিবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

যৌথ এ টহল ও মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ১টি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান, আইএনএস খুকরি ও ১টি এমপিএ অংশগ্রহণ করছে।

এর আগে ওই যৌথ টহল ও মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার (২ অক্টোবর) মংলা নৌ-জেটি ত্যাগ করে।
সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া পরিচালিত হবে।

দু’দেশের এ যৌথ টহল ও মহড়া বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য দেওয়া-নেওয়া, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া যৌথ এ টহল ও মহড়ার সফল বাস্তবায়ন সমুদ্র পথে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আশা করা যায়

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer