প্রকাশিত: ০৯/১২/২০১৭ ১২:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৫ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডটকম::
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু আজ রাজধানীর সকাল। গতকালে চেয়ে শীতের মাত্রা একটু বেড়েছে। কনকনে বাতাস ও বৃষ্টিতে জেঁকে বসেছে শীত।
গতকাল ভোর থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশজুড়ে ছিল মেঘ ও কুয়াশা। সেই সঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়া। এই হাওয়া উপকূলে আরও জোরে বইছিল। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর উত্তাল ছিল। নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তবে নিম্নচাপটি গতকাল পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫৫, মংলা থেকে ৭৯৫ ও পায়রা থেকে ৭৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম। বরং এটি ভারতের বিহার ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আজ শনিবারের মধ্যে ভারতের ওই দুই রাজ্যে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। দমকা হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানান, আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে। নিম্নচাপের কারণে এবার এখনো উত্তর মেরু থেকে আসা শীতল বায়ুপ্রবাহ বাংলাদেশ ভূখণ্ডের দিকে আসতে পারেনি। আগামী দু-তিন দিন এই বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকতে পারে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer