প্রকাশিত: ০২/০২/২০১৮ ৮:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক: :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে সমুদ্র সৈকত দখলের চেষ্টা করছে মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষ।
সরজমিনে দেখা যায় মেরিনড্রাইভ সড়কের রামুর হিমছড়ি পেচারদ্বীপে এলাকার নৌ মহডার জন্য নির্মিত জেটি সংলগ্ন সৈকত দখল করতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি ব্যবহার করছে মারমেইড কর্তৃপক্ষ।
গত বছরের ২৬ নভেম্বর ইনানীতে ৩৬ দেশের নৌ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় নৌমহড়া পরিচালনার জন্য পেচারদ্বীপে একটি জেটি নির্মাণ করে নৌ বাহিনী। পরে সেই জেটি সংলগ্ন সৈকত বালু দিয়ে ভরাট করে মারমেইড কর্তৃপক্ষ। একারণে গত ২০ ডিসেম্বর মারমেইডে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসন।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, অবৈধভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন করে সৈকত ভরাট করার দায়ে মারমেইডকে সে সময় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সৈকত আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রামু থানা পুলিশকে একটি নিয়মিত মামলা লিপিবদ্ধ করতে আদেশ দেওয়া হয়।
রামু থানার ওসি লিয়াকত আলী সিকদার বলেন, জেলা প্রশাসনের নির্দেশে মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
জরিমানা আদায় ও মামলা দিয়েও জেলা প্রশাসন সৈকত রক্ষা করতে পারছেনা মারমেইডের হাত থেকে। উল্টো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার ছেলে এবং স্বজনদের ছবি ব্যবহার করে সৈকতের বালিয়াড়ি দখলের পায়তারা করছে মারমেইড।
সরেজমিনে নৌমহড়ার জন্য নির্মিত জেটি এলাকা পরিদর্শন করে দেখা যায়, জেটিটি মারমেইডের অতিথি ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিচ্ছে না মারমেইড বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।
তারা ঐ অস্থায়ি জেটি থেকে বেলাভূমি ও খাল ভরাট করতে সৈকতের একধার ধরে বঙ্গবন্ধু, প্রধনমন্ত্রী, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনা ও তার ছেলে ববি সিদ্দিকির ডিজিটাল ফেস্টুন ব্যবহার করছে।
এদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ব্যবহার করে জমি দখলের খবর পেয়ে জেলা ও শহর আওয়ামীলীগের নেতাকর্মীরা সেইসব ছবি সরিয়ে ফেললেও পূণরায় ছবিগুলো মারমেইডের মুল গেইটের সামনে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ।
এই ব্যাপারে মারমেইড কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন ধরনের কথা বলতে অস্বিকৃতি জানিয়েছেন। সুত্র : দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer