প্রকাশিত: ০৬/১২/২০২০ ১১:৫৩ এএম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। পুলিশ সূত্র জানায়, সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে দুজনকে আটক করে পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুলিশের উপস্থিতিতে মাইক্রোবাসযোগে এসে এক যুবক দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত মজমপুর গেট হয়ে চৌড়হাঁসের দিকে চলে যায়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনা সরাসরি প্রত্যক্ষ করা পুলিশ লাইনের এসআই মকছেদুর রহমান বলেন, বেলা ৩টার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...