প্রকাশিত: ০৩/০৬/২০২১ ৫:২৭ পিএম

করোনা হয়েছে শাশুড়ির। আইসোলেশনে কাটছে তার দিনরাত। ছেলে-বউ, নাতি- নাতনী কেউ ঘেঁষছে না তার ঘরের আশেপাশেও। ঘরের বাইরে তারা রেখে যাচ্ছে খাবার। চুপচাপ তা-ই খেয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু একা একা শুয়ে বসে কতো আর সময় কাটে! হঠাৎই তিনি বেরুয়ে আসলেন নিজ ঘর থেকে, বিধি নিষেধ ভেঙেচুরে! সোজা গিয়ে দাঁড়ালেন তার বৌমার সামনে। বললেন, তোমরা কি আমাকে ছাড়াই বেঁচে থাকতে চাও? এই বলেই জাপটে ধরলেন বৌমাকে।

এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামে। এমন ঘটনায় অবাক গ্রামের অনেকেই। ২০ বছর বয়সী সেই পুত্রবধূ জানিয়েছেন, আইসোলেশনের সময়টায় শাশুড়ির কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন পরিবারের সবাই। এই ব্যাপারটি মোটেও ভালোভাবে নেন নি শাশুড়ি। পুত্রবধূকে জড়িয়ে ধরে তিনি গাঢ় স্বরে বলেন, তোমারও করোনা হোক।

এরপর থেকেই শাশুড়িকে পাঠিয়ে দেয়া হয়েছে অন্যত্র। কিন্তু এর মধ্যে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। পরীক্ষা করে দেখা গেছে, এবার বৌমাও হয়েছেন করোনা পজেটিভ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer