প্রকাশিত: ০৩/০২/২০২১ ৭:১৩ পিএম

নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ ও তার স্ত্রী এবং ফ্রান্সের দ্যা ক্রাইসিস এন্ড সার্পোট সেন্টারের পরিচালক এরিক সেভালিয়া সহ ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

৩ ফ্রেব্রুয়ারী (বুধবার) সকাল সাড়ে ১০টায় ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর ১টায় ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা। এসময় ফ্রান্সভিক্তিক দাতাসংস্থা ও পার্টনার এনজিওদের বিভিন্ন কর্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তারা ফ্রান্সের দাতা সংস্থা এমডিএম এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা “সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা” (স্কাস) পরিচালিত দুইটি নারী ও পুরুষ বান্ধব দুইটি কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন। তাঁরা স্কাসের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে বলেন, স্থানীয়, দেশি ও বিদেশি সংস্থা গুলোকে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশা পাশি স্থানীয়দের কেও সহযোগিতা করার আহব্বান জানান।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাথে ছিলেন, ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যম্পের ইনচার্জ মিকন তং চংগ্যা, ফ্রান্সের দাতাসংস্থা এমডিএম এর জিভিবি ডেপুটি কো-অর্ডিনেটর ডা. সৈয়দা মোশরেফা জাহান, মেন্টাল হেলথ এন্ড পিএসএস ডেপুটি কো-অর্ডিনেটর সানজিদা সাহনাজ, প্রোগ্রাম সার্পোট অফিসার রোকসানা কামাল, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর এমএইচপিএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর সাইকোলজিষ্ট তারিকুল ইসলাম ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ।

এছাড়াও তাঁরা সকাল সাড়ে ১০টায় ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পস্থ এনজিও সংস্থা ফ্রেন্ডসশীপ ইন্টারন্যাশনালের কয়েকটি হেলথ পোষ্ট ও নারী বান্ধব সেবা কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা পার্টনার এনজিওদের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer