প্রকাশিত: ০১/০২/২০১৮ ৪:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম

ডেস্ক রিপোর্ট ::
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে ফেসবুকে পাওয়া গেছে। বৃহস্পতিবার শুরু হওয়া বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি অভিক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্রের সাথে ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রেরহুবহু মিল পাওয়া যায়।

প্রশ্নটি ফেসবুকে পাওয়া যায় সকাল ৯টার আগে। এরপর থেকে প্রশ্নটি বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আমরা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিয়েছি। এরপরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সাথে সাথে পরীক্ষা বাতিল করা হবে এবং প্রশ্নপত্র ফাঁস করলে চরম ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছিলেন, আপনারা তো জানেন ২০ লাখ ছেলেমেয়ের আবারো পরীক্ষা নেয়া কী হয়রানি! প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয় তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করবো না।

ফেসবুকের বিভিন্ন গ্রুপে পাওয়া প্রশ্নের বিষয়ে শিক্ষামন্ত্রীকে সাংবাদিকরা জানানোর পর তিনি বলেন, ফেসবুকে ছড়ানো প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল নেই। আমি মিলিয়ে দেখেছি। বিষয়টি মিথ্যা ও গুজব।

তিনি আরো বলেন, তবে যে ব্যক্তি এই প্রশ্নটি পোস্ট করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। তারা ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করে দিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer