প্রকাশিত: ০৫/০২/২০২০ ৮:৪৪ পিএম

বেশ কয়েকমাস বন্ধ রাখার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।

মন্ত্রী বলেন, ‘দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। কারণ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer