উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ৭:৪৭ এএম , আপডেট: ২৯/০১/২০২৫ ১০:২১ এএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

আগামী ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী অক্টোবর পর্যন্ত চলবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন, কিন্তু এখনও এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা আসেন। তবে পরিবেশ মন্ত্রণালয় এ বছর নতুন নিয়ম চালু করেছে, যার ফলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়। জানুয়ারিতে দুই হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারলেও, ফেব্রুয়ারি থেকে পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের এই সিন্ধান্তের ফলে দ্বীপের বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, ফেব্রুয়ারি মাসের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা গেলে অনেকের ক্ষতি কমবে।

আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে। কিন্তু এর পরের জন্য সরকার কোনো নতুন নির্দেশনা দিলে সেটি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...