প্রকাশিত: ১১/০৬/২০২২ ৭:৩৫ এএম


বাংলাদেশে অনুপ্রবেশকারী ৮ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হোটেল গোল্ড স্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল গোল্ড স্টারে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন, আমির হোসেনের ছেলে আবদুর শুক্কুর (৩০), বদি আলমের ছেলে শফি আলম (২৫), নুর আহমেদের ছেলে আবদুল মান্নান (২০), কবির আহম্মদের ছেলে এনামুল হক (৩০), আবদুস সালামের ছেলে জামাল উদ্দিন (২২)। তারা সকলে কক্সবাজার জেলার কতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। এছাড়া ফজল আহম্মদের ছেলে নুরুল ইসলাম নুরু (২২) আবু সৈয়দের ছেলে মো. ইলিয়াস (৩০), আলি হোসেনের ছেলে নবী হোসেন (১৮) তারাও একই জেলার বালুখালী এলাকার উখিয়া থানার ১০ নং ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

ওসি নিজাম উদ্দিন আরও জানান, আটক রোহিঙ্গারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজার জেলায় কুতুপালং, বালুখালী বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পুনরায় পালিয়ে ফেনী জেলা শহরে প্রবেশ করে বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...