প্রকাশিত: ৩০/১০/২০২০ ২:১০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করায় ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে পিকলু নীল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপ মূলক পোষ্ট করে আসছেন। এসব পোষ্টের মধ্যে ‘আয়েশার বিয়ের সময় তিনি শারারিকভাবে যৌনক্ষম ছিলেন না’, ‘ফতুয়া বাজীর গুষ্টি কিলাই-ভন্ডামির গুষ্টি কিলাই’, ‘এত পর্দা পর্দা মারেন- পর্দার সব ঠিক হইলে জানালায় গ্রিল লাগান কেন?’ ইত্যাদি প্রচারণা রয়েছে।

এদিকে এসব পোষ্ট ছড়িয়ে পড়লে ফেনীতে ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানায়। একপর্যায়ে বৃহস্প্রতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ীর আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, ধর্মীয় উস্কানির অভিযোগে পিকলুকে গ্রেফতার করা হয়েছে। সুত্র: নয়া দিগন্ত

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer