প্রকাশিত: ২২/০২/২০২০ ৪:০৭ পিএম

অনেকের কাছেই খুব প্রিয় খাবার ফুচকা। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ফুচকা পরীক্ষায় তাতে মলের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মো. মাহবুব কবীর বলেন, দেশের জনপ্রিয় খাবার ফুচকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে একাধিক পরীক্ষায় যে জীবাণু পাওয়া গেছে তার উপাদান মলের জীবাণুর অনুরূপ।
শিক্ষার্থীদের খাদ্যাভাসে সচেতন হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্য সম্পর্কে আমাদের নানা অজ্ঞতার কারণে আমরা না জেনেই অনিরাপদ খাদ্য গ্রহণ করছি। এতে পেটের পীড়াসহ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছি।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় মুরগী জবাইয়ের পর যান্ত্রিকভাবে পরিষ্কার করা হয় এবং একই পানিতে চুবানো হয়, কিন্তু এটি খুবই অনিরাপদ, যদি কোন একটি মুরগীতে বার্ড ফ্লু বা অন্য কোনো ভাইরাস থাকে তাহলে তা ওই যন্ত্রে প্রক্রিয়া হওয়া সকল মুরগীর মাংসে তা ছড়িয়ে যাবে।
মাহবুব কবীর উল্লেখ করেন, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর একই সাবান ও গামছা একাধিক জনের ব্যবহার অনিরাপদ। তিনি বলেন, এর মাধ্যমেও জীবাণু একজন থেকে অন্যজনের দেহে প্রবেশ করে। এর পরিবর্তে লিকুইড সোপ ও ন্যাপকিন ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, ফলমূল খাবার আগে ধুয়ে খেতে এবং খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পরে হাত ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দেন তিনি।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...