প্রকাশিত: ০৮/১২/২০১৭ ৮:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন রাষ্ট্রপতি অ্যাড. আব্দুল হামিদ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এ দোয়ায় অংশ নেন তিনি।

ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে বিশেষ দোয়ায় অংশ নিতে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসেন প্রেসিডেন্ট অ্যাড. আব্দুল হামিদ। নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রেসিডেন্টসহ সাধারণ মুসল্লিরা।

এদিকে খুতবার আগে মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জাতিসংঘকে উপেক্ষা করে আমেরিকা জেরুজালেমকে ইসরায়ালের রাজধানী ঘোষণা করেছে। মুসলিম বিশ্বের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। এর পর ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer