প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ৩:৪৭ পিএম

নিউজ ডেস্ক:
বিয়ের সব আয়োজন চলছিল নির্ধারিত নিয়েমেই। তবে বিয়ের আয়োজনের মধ্যেই ব্যাপক শোরগোল বাধিয়ে দিল প্রবল ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল থেকেই। তবে হঠাৎ করেই বুধবার বিকেলে কনের বাবার কাছে ফোন এল বর পক্ষের। বলা হলো বিয়ে পেছানোর কথা। কয়েক সেকেন্ড চুপ থাকার পরে শেষ পর্যন্ত বর পক্ষের কথাতেই বিয়ে স্থগিত রাখতে রাজি হয়ে যান মেয়ে পক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল গৌতম মণ্ডল ও অনিতা মাইতির। কিন্তু ঘূর্ণিঝড় ফণী নিয়ে সতর্কবার্তায় বিয়ে স্থগিত রাখতে বাধ্য হয়েছে দুই পরিবারই।

এ প্রসঙ্গে মেয়ের বাবা নিমাই মাইতি বলেন, মেয়ের বিয়ে পিছিয়ে গেলে মানসিক অবস্থা কী হতে পারে, বুঝতেই পারছেন। কী করব, দুর্যোগের কাছে মানুষ তো নিছকই খেলনা।

এদিকে, শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এই মুহূর্তে সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত এর প্রভাব থাকবে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer