মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৮/১২/২০২৩ ৩:০২ পিএম

মো: ফখরুল ইসলাম (১৭৮৯৭) কে চকরিয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: ফখরুল ইসলাম সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ১০জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া মো: ফখরুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। নাসিরনগরে তিনি ২০২২ সালের ২৮ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন। মো: ফখরুল ইসলাম বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি রাঙ্গামাটি জেলায়।

অপরদিকে, চকরিয়া উপজেলার বর্তমান ইউএনও জেপি দেওয়ান-কে (১৭৫৩৪) কে একই প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...