প্রকাশিত: ০৮/০২/২০১৮ ১০:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গেছেন তার চার আইনজীবী। কিছুক্ষণ আগে আইনজীবী এজে মোহম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও ব্যারিস্টার নওশাদ জমির বেগম জিয়ার বাসায় যান।

বিএনপির তরফে জানানো হয়েছিল আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে বের হবেন তিনি। আইনজীবীদের সঙ্গে আলোচনা শেষে তিনি রওনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন বিচারক ড. আখতারুজ্জামান।

বিএনপি সূত্র জানায়, রায়ে সাজা হওয়ার শঙ্কা মাথায় রেখেছে দলটি। এজন্য, প্রস্তুতি হিসেবে ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন বেগম জিয়া। একজন পরিচারিকাকে সঙ্গে নিতে পারেন বলে জানা গেছে।

ইতিমধ্যে খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে আইন শৃঙ্খলার বাহিনীর উপস্থিতি বেড়েছে। গুলশান ২ নম্বর গোলচত্তর থেকে শুরু করে বেগম জিয়ার বাড়ি পর্যন্ত বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। চেকপোস্ট, সাঁজোয়া যানসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer