প্রকাশিত: ১৪/০২/২০১৯ ৫:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
বিশ্ব ভালোবাসা দিবসের দিন প্রেমের প্রস্তাব দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে চাঁদপুরের আনিসুর রহমান নামে এক কিশোরকে। আনিসুর হাজীগঞ্জের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে আনিসুর প্রেম নিবেদন করলে ওই ছাত্রী ক্ষিপ্ত হয়ে এর প্রতিবাদ করে গালমন্দ করে। এতে রাগান্বিত হয়ে আনিসুর রহমান ওই ছাত্রীর গায়ে হাত তোলার পরই ঘটে বিপত্তি।
ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর তারা হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন।
ওই অভিযোগের পর ইউএনও বৈশাখী বড়ুয়া মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত আনিসুর রহমানকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...