প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ৩:০৩ পিএম

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে।

জানা গেছে, ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবার অনেকেই রশি বেয়ে নামার চেষ্টা করছেন।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমানবাহিনীর হেলিকপ্টার।

ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া ভবনটি থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আশপাশে বহু ভবন রয়েছে লাগোয়া অবস্থায়।

আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রশিক্ষিত দল।

তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

তবে আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...