উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৪/২০২৫ ৬:২৫ পিএম

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।

শিক্ষার্থীদের স্বজনরা জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেয়ার কথা ছিল তাদের। তারা বিদ্যালয়ে এসে গেটে তালা দেখে কান্নায় ভেঙে পড়ে। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ওই শিক্ষার্থীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটা বিদ্যালয় রুমখা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তারা এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করেনি। পরে তারা প্রধান শিক্ষক ও অন্য এক দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছে।

দকে শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগেভাগে জানানো হলে সমাধান করা যেত বলেও জানান শিক্ষা কর্মকর্তা। তারপরও উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের যাতে ক্ষতি না হয় এ ব্যাপারে কি ধরণের ব্যবস্থা নেয়া যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...