প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:৫২ এএম , আপডেট: ২০/০২/২০২০ ১০:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় নির্মাণাধীন তিনটি স্পেশাল ট্যুরিজম পার্ক (বিশেষ পর্যটন উদ্যান) যথাক্রমে মহেশখালীর সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক, টেকনাফ উপজেলায় নাফ ট্যুরিজম পার্ক (এনএএফ) ও সাবরং ট্যুরিজম পার্কের মহাপরিকল্পনা অবলোকন করেছেন। বাসস।

গতকাল সকালে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এ মহাপরিকল্পনা দেখার সময় প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্রের তীরে উচ্চ-স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) এ পার্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।


অবলোকন অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী তিনটি মহাপরিকল্পনার বিশদ বর্ণনা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে এ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক খায়রুল আনাম অনুষ্ঠানে সাবরং ও নাফ ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যানের বিভিন্ন উল্লেখযোগ্য দিক উপস্থাপন করেন।

অন্যদিকে বালাকৃষ্ণাণ সুরেশ মাহিন্দ্র ভিডিও প্রেজেন্টেশনের সাহায্যে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগসহনশীল করে ট্যুরিজম পার্কের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কক্সবাজার সমুদ্রসৈকতকে বিশ্বের সর্ববৃহৎ বালুময় সমুদ্রসৈকত আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই ৮০ মাইল দীর্ঘ সমুদ্রসৈকত বিশ্বের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র। তিনি সাবরং ট্যুরিজম পার্কটি কেবল বিদেশিদের জন্য নির্মাণের নির্দেশনা দেন। প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাসংবলিত করে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে এ পার্কটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, এটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে অন্যান্য দেশের পর্যটকরা এর প্রতি আকৃষ্ট হন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। শেখ হাসিনা আগামী তিন বছরের মধ্যে নাফ ট্যুরিজম পার্কের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, যাতে করে তিনি নিজে এর উদ্বোধন করতে পারেন। তিনটি ট্যুরিজম পার্কে আরও নানারকম সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer