প্রকাশিত: ০৯/১১/২০১৭ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৩ এএম

।পরীক্ষার কেন্দ্রে নিজ নিজ আসন খুঁজতে গিয়ে পরীক্ষার্থীদের শিকার হতে হচ্ছে চরম ভোগান্তি। গত ১লা নভেম্বর হতে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। আমি সকাল ৯ টা হতে আমাদের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ছিলাম। যে বিষয়টি আমি পর্যবেক্ষণ করেছি তা হচ্ছে পরীক্ষার্থীদের আসন খোঁজতে চরম ভোগান্তি। দূরদূরান্ত হতে আগত পরিক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করার সময় আগের দিন স্কুল কেবিনেট হিসেবে আমি সরজমিনে উপস্থিত ছিলাম, তাই আমি আগে থেকে জানতাম কোথায় কারা বসবে। যতটুক সম্ভব হয়েছে সবাইকে সাহায্য করার চেষ্টা কম ছিলো না আমার। আবার ৯টা ৩০ মিনিটের সময় গেলাম উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমাদের স্কুলের (উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়) পরীক্ষার্থীদের অবস্থা জানতে। সেখানে গিয়ে দেখি অবস্থা আরও বেশি বেহাল। কেউ সহজে নিজ নিজ আসন খোঁজে পাচ্ছে না। পরিক্ষার্থীরা চারদিক ছুটাছুটি করছে, এ হল থেকে ঐ হল। তারা কেউ থেমে নেই। পরিক্ষার হল এবং নিজ আসন খোজতে তাদের যে পরিমান কষ্ট উপেক্ষা করতে হচ্ছে তা দেখে আমার মতো অনেকেই প্রত্যক্ষ করেছে। অভিবাবকরাও থেমে নেই, সন্তানদের আসন খোজতে তারাও দিশাহারা প্রায়। এখন আমার কথা হচ্ছে, বর্তমান প্রযুক্তির যুগে এসে এ পুরনো আসন বিন্যাস ব্যাবস্থা কতটুক গ্রহণযোগ্য? দেশে সব ক্ষেত্রে যখন ডিজিটাল পদ্ধতি প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে?

যদি পরীক্ষার আগের দিন নির্দিষ্ট কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাসটা আপডেট দেয়া হয় তাহলে পরীক্ষার্থীদের এমন ভোগান্তি পোহাতে হবে না। আসতে হবে না পরীক্ষার্থীদের ২ ঘন্টা আগে পরিক্ষা কেন্দ্রে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে একটি সুন্দর সমাধানের পথ বের করবেন। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ হবো।

ইতি:
হাসেম সিকদার সিজান
স্টুডেন্ট কেবিনেট প্রধান
উখিয়া সরকারি উচ্চ বিদ্যায়
উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...