প্রকাশিত: ১০/১১/২০১৭ ১২:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২১ এএম

ঢাকা: রাজধানীতে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬২ লাখ টাকার সমপরিমাণ ইউরো ও মাদক উদ্ধার করেছে র‌্যাব।
এ ব্যাপারে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল সারওয়ার বিন কাসেম বলেন, এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় ক্যামেরুন নাগরিকদের একটি চক্র।
ওই ঘটনার তদন্তে তিনজন ক্যামেরুন নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬২ লাখ টাকার ইউরো ও মাদক জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...