প্রকাশিত: ১১/০১/২০১৮ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১২ এএম

গত ১১ জানুয়ারী দৈনিক কক্সবাজার-৭১ পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে শত কোটি টাকার মালিক হলেন জাহাঙ্গীর’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদ সম্পর্কে আমার ব্যাখ্যা হচ্ছে বিগত ইউপি নির্বাচনে আমার বড় ভাই বকতিয়ার আহাম্মদ ইউপি সদস্যপদে নির্বাচন করে বিপূল ভোটের ব্যবধানে প্রতিপক্ষ প্রার্থীকে পরাজিত করে জনগণের রায়ে পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন। এর থেকে পরাজিত প্রার্থী কতিপয় কূখ্যাত সন্ত্রাসী আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতে থাকে। এমনকি মোটা অংকের টাকা বিনিময়ে আমার ভাইকে ইয়াবার মতো জঘণ্য মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। ওই পরাজিত ব্যক্তি আমার পিতাকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দ্যেশে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে একটি চোঁখ চিরতরের জন্য নষ্ট করে দেয়। শুধু তাই নয়, উক্ত ব্যক্তি পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার, মানহানীকর ঘটনা ঘটিয়ে আসছে। যারই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায়। যাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সংবাদে যে সব কল্পকাহিনী ছাপানো হয়েছে তাহার কোন ভিত্তি নেই। সংবাদে আমাকে একজন সন্ত্রাসী বানানো হয়েছে, মূলত কে সন্ত্রাসী বালুখালী তথা উখিয়াবাসি ভাল জানে। উক্ত পরাজিত প্রাথীর বিরুদ্ধে উখিয়া থানা হত্যা,ডাকাতিসহ বিভিন্ন জায়গায় ডজন খানেক মামলা রয়েছে। আর আমার বিরুদ্ধে যেসব মামলার কথা বলা হয়েছে মামলা গুলো একমাত্র প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর আক্রোসের বহি প্রকাশ। তাই এহেন মিথ্যা এবং কাল্পনিক সংবাদ কর্ণপাত না করার জন্য স্থানীয় পাঠক, প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংবাদকর্মী ভাইদের আহবান করছি।

প্রতিবাদকারী
জাহাঙ্গীর অালম
বালূখালী,উখিয়া।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...