প্রকাশিত: ০৬/০২/২০১৮ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৯ এএম

গত ৪ ফেফ্রয়ারী দৈনিক আলোকিত উখিয়া,৫ ফেফ্রয়ারী উখিয়া নিউজ ডটকম,এনবি নিউজ ৭১ সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “উখিয়ায় ক্যাম্প ভিত্তিক অবৈধ বানিজ্যে রোহিঙ্গাদের একাধিক সিন্ডিকেট” ও “রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রনে ওরা ৩ জন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির একাংশে আমাদের জড়িয়ে যে কল্পকাহিনী রচনা করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
সংবাদে যে ইয়াবা,হুন্ডি ব্যবসায়ী ও আল ইয়াকিন সদস্য বদিউর রহমানের ছেলে ছৈয়দুর রহমানের কথা বলা হয়েছে,তাকে আমরা চিনিইনা। তাছাড়া সংবাদে সিন্ডিকেট তৈরীর যে কথা বলা হয়েছে তাও অমুলক,হাস্যকর। আমরা কোন প্রকার অবৈধ ব্যবসা বা দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত নই। আসলে এলাকার কিছু ম্বার্থন্বেষী মহল প্রকৃত অপরাধীদের আড়াল করতেই সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করেছে বলে আমাদের বিশ^াস। কুতুপালং বাজারের জনৈক ব্যবসায়ীর দোকানে চাকুরী না করার কারনে সেও আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়ে থাকতে পারে। তাই এহেন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে আইনপ্রয়োগকারী সংস্থা,গোয়েন্দা সংস্থাসহ এলাকাবাসীর প্রতি অনুরোধ রইল পাশাপাশি যাচাই বাচাই পূর্বক তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিক ভাইদের আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী
উছমান ও ইউনুচ
কুতুপালং,উখিয়া

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer