প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৭:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৩ পিএম

পেকুয়া প্রতিনিধি::
পেকুয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর অভিযানে ৭ টি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বাঁশখালী টইটং সীমান্ত ব্রীজের পাশ্ববর্তী স্থান থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার জালাল আহমদের ছেলে হারুন(২৭), একই এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে মুহাম্মদ আলম(৩৭), হাজীরপাড়ার মোস্তাক আহমদের ছেলে শহীদুল্লাহ(৩৪)।
র্যাব-৭, চট্রগ্রাম অঞ্চলের মিডিয়া অফিসার লে.কর্নেল আশিক জানান, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার উত্তরের সীমান্তবর্তী ও চট্রগ্রাম জেলার দক্ষিন সীমান্তবর্তী বাঁশখালী ও পেকুয়ার সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় দেশীয় তৈরী ৭ টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা কার্তুজসহ এদেরকে আটক করা হয়। তারা অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। সংশ্লিষ্ট আইনে মামলা হবে আটককৃতদের বিরুদ্ধে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...