প্রকাশিত: ০৬/০৩/২০১৭ ১০:২৫ পিএম

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আবদুল্লাহ পাড়ার গিয়াস উদ্দিনের খামার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াটিকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহ্নত বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল গ্রাম পুলিশ ৬ মার্চ বিকেল ৩টায় এ অভিযান পরিচালনা করে।

পেকুয়া থানার কর্মকর্তা হুমাইন একদল পুলিশ নিয়ে ওই ৪ জুয়াটিকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত হলেন, হাজ্বির বাড়ির হেলাল উদ্দিন, নাপিত খালীর আবদু জব্বর, জালালী মোড়ার মো: ইসমাঈল ও ভেলুয়ার পাড়ার মো: পারভেছ।

চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে একদল জুয়াটি ও মাদকসেবী জুয়ার আসর পরিচালনা করার সাথে মাদক বিকিকিনি করছিল। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অহরহ অভিযোগের ভিত্তিতে পেকুয়া থানা কর্মকর্তাকে অবগত করে সোমবার দুপুরে স্থানীয়দের নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় ৪জুয়াটিকে ধরে পুলিশে দিয়েছি বাকী দু’জুয়াটি পালিয়ে যায়। এরপর থেকে টইটং ইউনিয়নে সকল জুয়ারক্র মাদকের আসরে অভিযান পরিচালনা করে টইটংকে পেকুয়ার সেরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। পুলিশ জুয়ার আসর থেকে ৪জনের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer