প্রকাশিত: ০১/০৩/২০১৭ ১০:২৯ পিএম

পেকুয়া প্রতিনিধি::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট ভক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃত মৌলভী তৈয়ব তাহেরের পুত্র মোহাম্মদ আলমের (৭৫) মৃত্যু হয়েছে। ১ মার্চ সকাল ৮টায় তিনি মৃত্যু বরণ করে বিকাল ৫টায় তার পারিবারিক কবরস্থানে জানাযা সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে ১ স্ত্রী রেখে গেছেন। তার নামাজে জানাযায় জেলা আ’লীগ, চকরিয়া-পেকুয়া উপজেলার আ’লীগ নেতা ও সহযোগি সংগঠনসহ জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহন করেন। ওই রাষ্ট্রীয় মর্যদায় তার দাফন না হওয়ায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের অংশগ্রহনকারীদের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে ঘাতকেরা স্বপরিবারে হত্যা করার পর ওই দিন থেকে তিনি শোকে মৃত্যুর আগ পর্যন্ত একদিনের জন্যও পায়ের জুতা দেননি। এছাড়াও ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করলেও কখনো মুক্তিযুদ্ধের সনদের জন্য তোড়ঝোড় করেনি। সর্বশেষ পেকুয়ায় মুক্তিযোদ্ধার যাচাই বাচাই প্রক্রিয়ায় তার নাম বাঁচাই করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer