প্রকাশিত: ০১/০৫/২০২০ ৫:১৪ পিএম , আপডেট: ০১/০৫/২০২০ ৬:০৬ পিএম

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈকা সাহাদত’র (১৭২৮২) বদলী আদেশ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত শুক্রবার ১ মে সংস্থাপন শাখার ২৬৯ নাম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

একই আদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা সিদ্দিকা বেগম (১৬৮৬৭) কে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে দেওয়া নিয়োগ আদেশও স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত ১৬৭ নাম্বার স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নাজমা সিদ্দিকা বেগমকে কক্সবাজারে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দিয়ে আগামী ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিলো।

এর আগে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদত’কে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলী করা হয় এবং বিদায়ী ইউএনও সাঈকা সাহাদত’র চাকুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিলো।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...