সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৭/১১/২০২২ ৯:৪৫ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মহান জাতীয় পতাকা অবমাননার দায়ে একটি স্কুলের প্রধান শিক্ষক কে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম কামাল উদ্দিন দুলাল (৩৪)। তিনি পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত পেকুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছে। গতকাল ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ১হাজার টাকা অর্থদন্ড করেন।

স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল ১৬ নভেম্বর পেকুয়া বাজারের বাণিজ্যিক প্রতিষ্টান এসডি সিটি সেন্টারের ৩য় তলায় অবস্থিত পেকুয়া উচ্চ বিদ্যালয়ের ছাদের একটি খুঁটির সাথে টাঙিয়ে রেখে রাত ৯ টা পর্যন্ত জাতীয় পতাকা উড্ডিন অবস্থায় রাখা হয়। জাতীয় পতাকা অবমাননার বিষয়টি পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন স্থানীয়রা। পরে ইউএনওর নির্দেশে পেকুয়া থানার এসআই হেশাম উদ্দিন মো: জুনাইদের নেতৃত্বে একদল পুলিশ পেকুয়া এসডি সিটি সেন্টারে ৩য় তলায় সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

পেকুয়া থানার এস আই হেশাম উদ্দিন মো: জুনাইদ বলেন, জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। পতাকা উত্তোলন ও নামানোর জন্য একটি নিয়ম/বিধি রয়েছে। কিন্তু পেকুয়া উচ্চ বিদ্যালয়ের ছাদে রাত ৯টা পর্যন্ত জাতীয় পতাকা উড্ডয়ন অবস্থায় রেখে পতাকার প্রতি অবমাননা করা হয়। তিনি আরো বলেন, রাত সাড়ে ৯টার দিকে পেকুয়ার ইউএনও স্যার ঘটনাস্থলে এসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেছে।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer