প্রকাশিত: ২৮/১০/২০২০ ৯:১০ এএম

পুলিশ প্রধান বলেন, ‘মোরগের হাতে কোনো পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এটি আমার ২৫ বছরের চাকরি জীবনে প্রথম দেখলাম’

ফিলিপিনসের অবৈধ মোরগ লড়াই বন্ধে অভিযান চালানোর সময় লড়াইয়ে ব্যবহৃত একটি মোরগের আক্রমণে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মোরগের পায়ে লাগানো ধারালো ব্লেডের আঘাতে ওই কর্মকর্তার গুরুত্বপূর্ণ একটি ধমনী কেটে গেলে মারা যান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) ফিলিপিনসের উত্তর সামার প্রদেশে এ ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ক্রিস্টিয়ান।

সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, করোনাভাইরাস মহামারির মধ্যে ফিলিপাইনে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ওই মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।

এ বিষয়ে উত্তর সামার প্রদেশের পুলিস প্রধান কর্নেল আর্নেল আপুদ বলেন, লেফটেন্যান্ট ক্রিস্টিয়ান প্রমাণ সংগ্রহের সময় ওই মোরগটি হাতে তুলে নেন। এ সময় মোরগটি তার পায়ে লাগানো ব্লেড দিয়ে পুলিশ সদস্যের উরুতে আঘাত করে। এতে তার একটি প্রধান ধমনী কেটে যায় এবং রক্তক্ষরণে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, “মোরগের হাতে কোনো পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এটি আমার ২৫ বছরের চাকরি জীবনে প্রথম দেখলাম। খবরটি শুনে আমার বিশ্বাস হচ্ছিলো না।”

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer