প্রকাশিত: ০১/০৫/২০১৯ ৭:০০ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া মহানুভবতায় দাম্পত্য জীবনে পা রাখল হতদরিদ্র পরিবারের সন্তান পপি। বোয়ালখালী উপজেলা পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত ছাবের হোসনের ছেলে মো: জসিম উদ্দিনের সাথে আজ তার বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ পার্কিং মাঠে পুলিশের উধ্বতন কর্মকর্তা,স্থানীয় কাউন্সিলরসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবার্গের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

উল্লেখ্য,পপির পরিবার চমেক হাসপাতালের গেইটের পাশে একটি পরিত্যাক্ত খোলা রুমে পপির বাবা বাবুল মিয়া তার পাগল মা নিয়ে থাকতো। পপি তখন ৮/৯ বছর বয়স।

ফুট ফুটে অসহায় কিশোরীকে দেখে পুলিশ অফিসার জহিরের মায়া হয়। পপির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি মেডিকেল ক্যাম্পের পিছনে একটি ঝুপরিতে থাকার ব্যবস্থা করে দেন।

মানবতার দৃষ্টিকোণ থেকে পুলিশ সদস্য জহির অসহায় পপিকে মাদ্রাসা শিক্ষায় ভর্তিসহ তার যাবতীয় খরচ বহন করার গুরুদায়িত্ব নিজের কাঁধে নেন।

পপির বিয়ের উপযুক্ত হওয়ায় পরিদর্শক জহির তার বিয়ের ব্যবস্থা করেন এবং তিনি বিয়ের সকল খরচ বহন করেন।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...