প্রকাশিত: ২৮/০৯/২০১৬ ৯:১৭ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::

কক্সবাজার জেলা পুলিশের নির্দেশক্রমে ঈদগাঁও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ  ৩ জনকে গ্রেফতার করেছে । ২৮ সেপ্টেম্বর গভীর রাত ও সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল পোকখালী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত অজি উল্লাহর পুত্র মোঃ হানিফ, মৃত জাফর আলমের পুত্র ফরিদুল আলম প্রকাশ গাঁজা ফরিদ, ঈদগাঁও ভোমরিয়াঘোনার খলিলুর রহমানের পুত্র ফরিদুল আলম ওরফে ডুবুলু। পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থাকায় দীর্ঘদিন পলাতক ছিল। ডুবুলুর বিরুদ্ধে ৪/৫টি মামলা ও অপর একটি মামলায় ৫ মাসের সাজা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আমজাদ আলী চৌধুরী ও এএসআই ফিরোজ আহমদ তাদের গ্রেফতার করেন। ঐদিন আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তাদ্বয়।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer