প্রকাশিত: ১৪/১১/২০১৭ ১:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৯ এএম

ডেস্ক রিপোর্ট ::
পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের জন্য জনসাধারণ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘন্টাই অভিযোগ করতে পারবে। এর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে চালু থাকবে ‘আইজিপি’স কমপ্লেইন সেল।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে।

এতোদিন এ সেল শুধু অফিস চলাকালীন সময়ে অভিযোগ গ্রহণ করা হত।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যে কোন অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...