প্রকাশিত: ২১/১০/২০১৭ ৬:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মুদি দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশের একজন এসআইকে পিটিয়ে আহত করেছেন একজন রোহিঙ্গা নারী। শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।

আহত কবির আহমদ নামের ওই এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী নারী ও তার স্বামীসহ মোট তিন জনকে আটক করেছে। ওই নারীর নাম দিল বাহার। তার স্বামীর নাম সৈয়দ আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযুক্ত ওই নারী ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপন করার চেষ্টা করে। এসময় ক্যাম্পে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণে বাধা দেন। কিন্তু তারা তা শুনতে রাজি হননি। পরে পুলিশের সঙ্গে তর্ক শুরু করে তারা। এক পর্যায়ে সিভিল পোশাকে থাকা ওই পুলিশের উপর হামলা চালান ওই নারী।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আফরুজুল হক টুটুল বলেন, কোনো রোহিঙ্গা যেখানে সেখানে দোকান বা কোনো স্থাপনা করার বিধান নেই। অথচ ওই নারী ও তার স্বামী নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে পুলিশের উপর হামলায় চালায়। এ ঘটনায় ওই নারী সহ ৩ জনকে আটক করা হয়েছে। সুত্র::চ্যানেল আই

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...