প্রকাশিত: ২৯/০৯/২০১৯ ৯:০২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম কক্সবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা, নীতি-নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য আহবান জানিয়েছেন। যাতে জনগণ পুলিশের সেবা নিতে এসে কোন ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

রোববার ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কক্সবাজার পুলিশ লাইনে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বণিক চন্দ্র দাশ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় আগস্ট মাসের ভাল কাজে কৃতিত্ব ও সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও বিশেষ পুরস্কার সহ মোট ৩৭ জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এরমধ্যে জেলার বিভিন্ন থানার ৮ জন চৌকিদার-দফদার ও জেলার বিভিন্ন সেরেস্তার ৬ জন কর্মকর্তা-কর্মচারী সহ মোট ১৪ জনকে বিশেষ পুরষ্কার এবং ২৩ জন জেলা পুলিশের সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম তাঁর বক্তব্যে বিগত আগস্ট মাসে কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে একইদিন বেলা ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গত আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...