প্রকাশিত: ০৮/০৮/২০২২ ৮:১৬ এএম

জামালপুর সদর উপজেলায় এক হাজার ৩৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

রোববার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার উনছিপ্রাং গ্রামের মো. নাছিরের ছেলে মো. সাদেক (১৯) ও জামালপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. সবুজ (২২)।

র‍্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছোনটিয়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় মাদক কারবারি মো. সবুজকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পেটের ভেতর ইয়াবা বহনকারী মাদক কারবারি সাদেককে আটক করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটের ভেতর ইয়াবা শনাক্ত হয়।

পরে তার পায়ুপথ দিয়ে কালো টেপে মোড়ানো ছোট ছোট ৩৮টি প্যাকেট ইয়াবা বের করে আনেন কর্তব্যরত চিকিৎসক। প্যাকেটগুলোতে ১ হাজার ৩৩৭ পিস ইয়াবা ছিল। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ১ হাজার ১০০ টাকা।

কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...