প্রকাশিত: ০২/১১/২০১৭ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম:;

কক্সবাজারে পাসপোর্ট জালিয়াত দুই মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে। ভিন্ন দুই মহিলার জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও অনুষাঙ্গিক কাগজপত্রের সাথে নিজেদের ছবি সংযোজন করে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করার দায়ে বুধবার দুপুরে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এদের আটক করে পুলিশ।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে প্রকাশ, উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের রুমখাঁ নতুন পাড়ার অলী আহমদের দুই মেয়ে ছেনুয়ারা ও তৈয়বা বেগমের নামে জন্ম নিবন্ধন সনদ,চেয়ারম্যান সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সহকারে দুইটি পাসপোর্ট আবেদন জমা দেয়ার জন্য জমা কাউন্টারে দাঁড়ায় দুই মহিলা। সহকারী পরিচালক আবু নাঈম মাসুম নিজেই এসময় আবেদন কাউন্টারে বসে পাসপোর্ট আবেদন জমা নিচ্ছিলেন। সহোদর দুই বোনের নামে আবেদন ফাইল দুটি’র কাগজ পত্র, কথাবার্তা ও মহিলাদ্বয়ের মুখাবয়বে অসঙ্গতি দেখে সন্দেহ হলে দুটি ফাইলই আটকে রাখেন তিনি। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আপন বোন নয় বলে স্বীকার করে ও পরস্পর চাচাতো বোন বলে দাবী করলে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয় ।

এভাবে অন্যের নামীয় কাগজপত্রের সাথে নিজেদের ছবি লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি প্রচেষ্টার বিষয়টি প্রমানিত হলে এরপর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। জালিয়াত দুই মহিলা বর্তমানে সদর মডেল থানা হাজতে আটক আছে ও এদের বিরূদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে বলে জানা গেছে। তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার অাঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অত্র অফিসে প্রতিদিন প্রতিটি পাসপোর্ট আবেদন গ্রহন থেকে প্রসেসিং ও ডেলিভারী পর্যন্ত প্রত্যেক ধাপে নিবিড় তদারকির ফলে এদের আটক করা সম্ভব হয়েছে। পাসপোর্ট সেবাকে হয়রানিমুক্ত ও দালালমুক্ত করার জন্য সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...