প্রকাশিত: ৩০/১১/২০১৭ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৯ এএম

নিজস্ব প্রতিবেদক, 

চট্টগ্রামে পাসপোর্ট বানাতে আসা দুই নারীকে রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে।   বুধবার দুপুরে নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাদেরকে আটক করা হয়।

পরে তাদেরকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের একজনের নাম মোছাম্মৎ আরজু (২৪) হলেও অপর অপরজনের পরিচয় এখনো পায়নি পুলিশ।

পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নিজের বোন না হলেও বোন পরিচয় দিয়ে দুইজন নারী পাসপোর্ট বানাতে আসেন। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হয়। জানতে চাইলে তারা প্রথমে নিজেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী বলে জানায়। কিন্তু তাদের কথাবার্তা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে টেকনাফ থেকে এসেছে বলে জানায় তারা। পরে তাদেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। ’

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘রোহিঙ্গা সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাদের কথাবার্তা রোহিঙ্গাদের মত। ঘটনার সত্যতা উদঘাটনে আমরা কাজ করছি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...