প্রকাশিত: ০৫/১১/২০২০ ৮:৩৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে ছিলেন জো বাইডেন। কিন্তু ২৩৮ টি ইলেকটোরাল ভোট পাওয়ার পর সবাই ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখছিল। অনেকে ধরে নিয়েছিলেন ২৩৮-এই থেমে যাবে বাইডেনের সফর। কিন্তু সবাইকে অবাক করে এক লাফে ট্রাম্পকে আরও পেছনে ফেলে ২৬৪ টি ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে বাইডেন।

গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড উইসকনসিন অঙ্গরাজ্যে বিজয়ী হয়ে আরও ১০টি ইলেকটোরাল ভোট পকেটে পুড়ে ভোটের মোড় ঘুরিয়ে দেন বাইডেন। প্রেসিডেন্ট হতে বর্তমানে তার প্রয়োজন মাত্র ৪টি ইলেকটোরাল ভোট। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ট্রাম্প পেয়েছে মোট ২১৪ টি ইলেকটোরাল ভোট। আর বিপরীতে বাইডেনের সংগ্রহ ২৬৪টি ইলেকটোরাল ভোট। অর্থাৎ আর মাত্র ৪টি ইলেকটোরাল ভোট পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী।

এদিকে, উইসকসিন রাজ্যের ভোট পুনরায় গননার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। আর মিশিগান রাজ্যের ভোট গননা বন্ধ করতে মামলা করেছে তারা। এই উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer