প্রকাশিত: ১৯/০৮/২০২০ ৭:৫৬ এএম

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৫ মাস পর্যটন শিল্প বন্ধ থাকায় সমুদ্র সৈকতে জনসমাগম ছিলনা। এতে প্রকৃতি পাল্টেছে নিজের মত। বালিয়াড়িতে ডানা মেলেছিল সাগর লতা, সমুদ্রের পাড়ে ছিল কাঁকড়াদের আধিপত্য, নিরব পরিবেশ দেখে ডিম পাড়তে এসেছিল কাছিম, মানব শূন্য দেখে ডলফিনের দল এসে খেলা করছিল সমুদ্রের তীরে। এছাড়া সমুদ্রের পাড়ে এসেছে নানা পরিবর্তন। কোথাও বালিয়াড়ি জেগে উঠেছে আবার কোথাও ভেঙ্গে গেছে।
পর্যটন শিল্প খুলে দেওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিশাল অংশ ভেঙ্গে গেছে। এই ধরণের ভাঙ্গার দৃশ্য আগে দেখেনি কক্সবাজারবাসী।
খবর নিয়ে জানা যায়, সমুদ্র সৈকত বলতেই প্রথমেই আসে ঐতিহ্যবাহী লাবণী পয়েন্টের কথা। লাবনী পয়েন্টের নামে আবাসিক হোটেলের নামকরণ ছাড়াও পর্যটকদের সেবা প্রদানে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় ও মার্কেটসহ রয়েছে নানা ব্যবস্থা। পর্যটকদের কাছেও বিস্তীর্ণ বালিয়াড়ির লাবণী পয়েন্ট খুবই পছন্দের। কিন্ত লকডাউন চলাকালিন সময়ে লাবণী পয়েন্টের বিশাল অংশ ভেঙ্গে পড়ায় হতাশ পর্যটকসহ স্থানীয়রা। তারা বলছেন হয়ত ঐতিহ্যবাহী এই পয়েন্টটিও ডায়বেটিক পয়েন্ট সহ অন্যান্য পয়েন্টের মত প্রাণচাঞ্চলতা হারাবে।
তাদের দাবী পয়েন্টটি সংস্কার করে পুনরায় প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনা হউক। বিস্তীর্ণ সমুদ্র সৈকতের অন্যান্য পয়েন্টের মধ্যে কবিতা চত্তরসহ বিভিন্ন পয়েন্টে সমুদ্রের পানি খুব কাছে চলে আসছে আবার কোথাও কোথাও জেগেছে বালিয়াড়ি। দীর্ঘ ৫ মাস পর গত ১৭ আগষ্ট থেকে শর্তসাপেক্ষে পর্যটন শিল্প খুলে দেওয়া এই বৃষ্টির দিনেও আসতে শুরু করছে পর্যটক। এতে আবারো প্রাণ ফিরে আসছে পর্যটন শিল্পে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer