প্রকাশিত: ১০/১২/২০১৭ ৩:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫২ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
বিশ্বের ও বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে পাকিস্তান ছাড়তে আল্টিমেটাম দিয়েছে সেদেশের সরকার। ব্র্যাক ছাড়াও আরো ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে দেশটি ত্যাগ করার এ নির্দেশ জারি করেছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানে কার্যক্রম পরিচালনার জন্য এসব এনজিওর করা নিবন্ধনের এক আবেদন শুক্রবার প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সম্প্রতি দেশটিতে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তান সরকার বেশ কিছু নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। এসব এনজিও সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশটির একজন কর্মকর্তা বলেছেন, কার্যক্রম গুটিয়ে নেয়ার জন্য এনজিওগুলোকে দুই মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনজিওগুলোর রিভিউ আবেদন করার অধিকার রয়েছে।

BRAC

দুই মাসের মধ্যে দেশটিতে কার্যক্রম গুটিয়ে নিতে পাক সরকারের দেয়া আল্টিমেটামে বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশনএইড।

অ্যাকশনএইড পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর ইফতিখার এ নিজামি এক বিবৃতিতে বলেছেন, যুক্তি উপস্থাপনের সুযোগ দেয়া ছাড়াই নতুন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার নীতিমালা অনুযায়ী আমাদের নিবন্ধনের আবেদন গ্রহণে অস্বীকৃতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। সব ধরনের কার্যক্রম শেষ করার জন্য আমাদের দুই মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে।

‘নিবন্ধনের দীর্ঘ প্রক্রিয়ার সময় আমরা প্রয়োজনীয় সব ধরনের তথ্য-উপাত্ত সরবরাহ করেছি। আমরা প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছি।’

সূত্র : ডেইলি পাকিস্তান।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer