ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ৮:৪২ পিএম

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদফতরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় র‍্যাবের তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই প্রচারকাজে কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হবে। জনসচেতনতা কার্যক্রম শেষে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন: নেত্রকোনায় পলিথিনি বিক্রি ও ব্যবহারের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর নাজমুল ইসলাম বলেন, ‘মাত্র একবার ব্যবহারযোগ্য অসংখ্য পলিথিন ব্যাগ জনজীবনে বিপর্যয় সৃষ্টি করছে। পলিথিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ। কিন্তু এখনও এসব ব্যবহারের ফলে ক্যান্সারসহ নানা প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতাদের প্রতি অনুরোধ, পরিবেশবান্ধব ও একাধিকবার ব্যবহারযোগ্য শপিং ব্যাগ ব্যবহার করুন।’

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...