উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১:৪৩ পিএম

পর্যটনে নতুন বিনিয়োগ আকর্ষণে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মন্ত্রী রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা বলেন। বিমানের জন্য নতুন নতুন ডেস্টিনেশন খুঁজবেন বলেও জানান নবনিযুক্ত এই মন্ত্রী।

তিনি আরও বলেন, বিমানে দুর্নীতি আছে এটা আমি মনে করিনা। আমি বসবো দেখবো। তবে দিন হিসেবে আমার কোন পরিকল্পনা নেই। আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী কাজ করব। বাংলাদেশের পর্যটনে অপার সম্ভবনা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer