প্রকাশিত: ১৮/০৪/২০১৯ ১১:০২ এএম

পর্তুগালে জার্মান পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৭ জন নারী। এই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির মাদেইরা দ্বীপের কানিকো শহরের কাছে স্থানীয় সময় সাড়ে ৬টারদিকে এই দুর্ঘটনা ঘটে।

পর্তুগাল সরকারের একজন মুখপাত্র জানান, একটি রেলওয়ে জংশনের কাছে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।

ওই এলাকার মেয়র ফিলিপ সৌসা জানান, বাসটির বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক। তবে হতাহতদের মধ্যে স্থানীয় লোকজনও থাকতে পারেন।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজার ঘটনাস্থল পরিদর্শনে দ্বীপটিতে যাচ্ছেন।

ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে শোকবার্তা পাঠিয়ে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer