প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৪ এএম

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একের পর এক সমালোচনায় জর্জরিত তিনি। সম্প্রতি পর্নোতারকা স্টেফানি ক্লিফোর্ড ও আলানা ইভানসের সঙ্গে যৌন কেলেঙ্কারির অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কের জন্ম দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ২০০০ সালে ‘ভিডিও সেন্টারফোল্ড’ শিরোনামের একটি পর্নোছবিতে অভিনয় করতে দেখা যায় ট্রাম্পকে। যদিও ছবিটিতে শারীরিক সম্পর্কের কোনো দৃশ্যে তাকে দেখা যায়নি।

সিনেমাটি প্রযোজনা করেছিল প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন ‘প্লেবয়’। সেই সিনেমায় একাধিক মডেলের সঙ্গে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
সংবাদমাধ্যম বাজফিড নিউজের সংগ্রহ করা ওই ভিডিওতে শ্যাম্পেনের একটি বোতল খুলতে দেখা যায় ট্রাম্পকে। এছাড়া সেটিতে বিবস্ত্র নারীদের নাচতে ও একে অপরকে স্পর্শ করতে দেখা যায়।
এমন নারীঘটিত বিষয়গুলো ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। এর আগে সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া ম্যাচাদোকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আক্রমণ করেছিলেন ট্রাম্প। অ্যালিসিয়া নব্বই দশকে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতেছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ট্রাম্প বিভিন্ন অবমাননাকর শব্দ ব্যবহার করে তার সঙ্গে কথা বলেছেন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...