প্রকাশিত: ২১/১১/২০১৭ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : 

আসেম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কোনো আশার বাণী শোনালেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। বরং পরোক্ষভাবে তিনি রোহিঙ্গাদের সন্ত্রাসী বলে অভিহিত করেছেন এবং মিয়ানমারে সংঘাত ও অস্থিতিশীলতার জন্য তাদেরকেই দায়ী করেছেন।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে চলমান এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের (আসেম) উদ্বোধনী বক্তব্যে তিনি ইঙ্গিতে এ কথা বলেছেন।

চাপের মুখে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমার ত্যাগের কথা উল্লেখ না করে সুচি পরোক্ষভাবে তাদেরকে অবৈধ অভিবাসী বলে অভিহিত করেন।তার দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গাদেরকেও দায়ী করেন সু চি।

তিনি বলেছেন, অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ায় এখন বিশ্ব এখন নতুন যুগের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী সংঘাত নতুন করে হুমকি ও জরুরি অবস্থাকে জাগিয়ে তুলছে।

ক্ষমতাসীন দলের নেত্রী বলেন, ‘অবৈধ অভিবাসীরা সন্ত্রাসবাদ ও সহিংসতা, সামাজিক অনাচার এমনকি পারমাণবিক যুদ্ধের হুমকিকে বিস্তৃত করছে। সংঘাত সমাজ থেকে শান্তিকে অপসৃত করছে, অনুন্নয়নকে পেছনে ফেলে রেখে যাচ্ছে, লোকজন এমনকি দেশগুলোকে একে অন্যের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে।’

মিয়ানমারের সেনা ও উগ্রপন্থি বৌদ্ধদের হামলার মুখে গত ২৫ আগস্ট থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে নিজেদের ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে এই সহিংস আচরণকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে উল্লেখ করা হয়েছে। এরপরেও সংকট নিরসনে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন সু চি।বরং সেনাবাহিনীর সঙ্গে সুর মিলিয়ে একাধিকবার তিনি বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...